নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে নিজ শিশু সন্তান খুনের অভিযোগে বাবা-দাদি গ্রেপ্তার

চট্টগ্রামে নিজ শিশু সন্তান খুনের অভিযোগে বাবা-দাদি গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে তার বাবা মো. সজীবের বিরুদ্ধে দুই বছর বয়সী আশরাফ বিন সামির নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দুই আসামিকে কারাগারে পাঠায়। এর আগে বুধবার দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, শিশুটির বাবা মো. সজীব ও শিশুর দাদি নূর নাহার বেগম।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, গত ৭ এপ্রিল রাত আটটার দিকে নগরের দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায় একটি বাসায় ভুক্তভোগী শিশুর মা শারমিন আক্তার কর্মস্থল থেকে বাসায় ফিরে স্বামী মো. সজীব, শাশুড়ি নূর নাহার বেগম ও শ্বশুর মো. হানিফের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সজীব শারমিনকে মারধর শুরু করেন। এ সময় তাদের দুই বছরের শিশু সন্তান আশরাফ বিন সামির মায়ের কাছে গেলে সজীব তাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আঘাত করেন। শিশুটিকে ঘরের দেয়ালে ছুড়ে মারলে সে গুরুতর আহত হয়। পরে তার খিঁচুনি শুরু হয়। মা শারমিন সন্তানকে হাসপাতালে নেওয়ার কথা বললে অভিযুক্তরা তাকে আরও মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
পুলিশ জানায়, শিশুটির মৃত্যুকে অসুস্থতাজনিত বলে প্রচার করে গভীর রাতে তার দাফন সম্পন্ন করা হয়। পরদিন জ্ঞান ফেরার পর শারমিন আক্তার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে দায়ী করে বাকলিয়া থানায় মামলা করেন। বুধবার দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে সজীব ও নূর নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com