চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তেলের নগরের পাম্পগুলোতে নেই সেই মোটরসাইকেলের দীর্ঘ লাইন। দাম বৃদ্ধির আগে সংকটের অজুহাত দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ অকটেন নেই প্ল্যাকার্ড ঝুলিয়ে দিতেন। যে পাম্পে তেল দিতেন সেখানেই কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন লেগে থাকতো। এখনে পাম্পগুলোর সামনে সেই লম্বা লাইন নেই। পাম্পে গেলেই মিলছে চাহিদা মতো অকটেন।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরের লালদীঘি, বিআরটিসি, ষোলশহর, নতুন ব্রিজ, পাঁচলাইশ, অক্সিজেন, ওয়াসা, গণি বেকারি সংলগ্ন কিউসি পাম্পে গিয়ে দেখা যায় পাম্পগুলোতে কোন লাইন নেই। মোটরসাইকেল নিয়ে যেই আসছেন পর্যাপ্ত অকটেন পাচ্ছেন। পেট্রোলও পাচ্ছেন ক্রেতারা। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ থাকায় সংকট নেই। কিউসি পাম্পের কর্মচারী মো. আলমগীর বলেন, এখন পাম্পে ক্রেতাদের চাপ নেই। সব স্বাভাবিক রয়েছে। দুইদিন আগেও সবাই ট্যাংকি ভরে অকটেন নিতে চাইতো। দাম বাড়ানোর পর এখন পাম্পে চাপ কমে গেছে। শিউলি পাম্পের কর্মচারি আবদুর রাজ্জাক বলেন, আগে লম্বা লাইন লেগেই থাকতো। এখন লাইন হয়না। পাম্পে তেল থেকে যাচ্ছে। চাহিদা মতো সবাই তেল নিচ্ছেন।
Leave a Reply