চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগং-এর লাগুনা রেস্টুরেন্টে থাই ও চাইনিজ খাবারের বড় বুফে আয়োজন নিয়ে শুরু হয়েছে ‘ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট’। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দ্য পেনিনসুলা চিটাগং-এর চেয়ারম্যান মুস্তাফা তাহির আরশাদ এবং জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধনা যৌথভাবে ফেস্টটির উদ্বোধন করেন। এ সময় হোটেলের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজন। উৎসবটিতে অতিথিদের জন্য রাখা হয়েছে খাঁটি চাইনিজ ও থাই খাবারের বৈচিত্র্যময় সমাহার।

এই ফেস্টে অতিথিরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় চাইনিজ ও থাই মেনুর সুস্বাদু অ্যাপেটাইজার, বিভিন্ন ধরনের স্যুপ, বৈচিত্র্যময় মেইন ডিসের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ডেজার্ট। প্রতিটি পদ প্রস্তুত করা হচ্ছে চীন ও থাইল্যান্ডের আসল স্বাদ ও রন্ধন ঐতিহ্যকে সামনে রেখে। বিশেষ এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে নির্বাচিত ব্যাংক কার্ডে রাখা হয়েছে বিশেষ অফার। এর মধ্যে একটি কিনলে একটি ফ্রি অফার পাওয়া যাবে ৩০০০ টাকা নেটে এবং একটি কিনলে তিনটি ফ্রি অফার পাওয়া যাবে ৪৫০০ টাকা নেটে। পরিবার, বন্ধু-বান্ধব এবং কর্পোরেট অতিথিদের জন্য এই ফেস্ট হতে পারে অনন্য এক খাবার অভিজ্ঞতা।
Leave a Reply