চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের হালদা নদী থেকে ৪০ বছর বয়সের অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার পরনে কমলা রঙের কামিজ ও পায়জামা ছিল। লাশ অর্ধগলিত অবস্থায় ছিল। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বক্করের প্রজেক্ট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ওসি মিজানুর রহমান বলেন, হালদা নদীতে ভাসমান অবস্থায় থাকা নারীর লাশটি উদ্ধার করা হয়। তার পরনে কমলা রঙের কামিজ ও পায়জামা ছিল। শরীরে খুন করার মতো তেমন কোন আলামত পাওয়া যায়নি। নারীর আনুমানিক ৪০ বছর বছর। লাশটি দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে ডুবে মারা গেছেন। ভেসে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে
Leave a Reply