নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলা জামিন নিতে সাবেক চেয়ারম্যান সবুরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ দুদকের

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলা জামিন নিতে সাবেক চেয়ারম্যান সবুরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ দুদকের

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় তথ্য গোপন করে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে আগাম জামিন নেওয়ার অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলামের আদালতে বিষয়টি উপস্থাপন করেন দুদক পিপি। অন্যদিকে হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পনের জন্য সময় চান আসামি এমএ সবুর। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আত্মসমর্পণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য্য করেছেন।
দুদক পিপি মোকাররম হোসাইন বলেন, হাইকোর্টে মামলার চার্জশিট জমা দেওয়া হয়নি এ তথ্য গোপন করে গত ১৭ মে আগাম জামিন নিয়েছেন। অথচ মামলার তদন্ত কর্মকর্তা গত ৫ জানুয়ারিই আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বর্তমানে ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। চার্জশিট দেওয়ার পাঁচ মাস পরও চার্জশিট দাখিল হয়নি বলে দাবি করে হাইকোর্টেও সঙ্গে প্রতারণার শামিল। বিষয়টি হাইকোর্টে দুদক প্রসিকিউশনকে জানানো হয়েছে।
পরে গত ১৭ মে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ তাঁকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশে বলা হয়, আসামি এম এ সবুরকে আদেশের তারিখ থেকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের পর সংশ্লিষ্ট আদালত মামলার মেরিট বিবেচনা করে জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আবেদনকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে। কোনো সাক্ষীকে প্রভাবিত, ভয়ভীতি প্রদর্শন বা প্রলোভন দেখিয়ে সাক্ষ্য-প্রমাণ নষ্ট বা বিকৃত করার চেষ্টা করা যাবে না।
এদিকে আসামিপক্ষের আইনজীবী মুজিবুল হক চৌধুরী বলেন, তথ্য গোপনের বিষয়টি জানা নেই। হাইকোর্টের এটি একটি গতানুগতিক আদেশ। আসামি অসুস্থ থাকায় জামিন চেয়েছি।
গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সর্বশেষ গত ২৩ জুন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে আরও সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। এ নিয়ে মামলায় মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে মোট ৯২ জন সাক্ষী রয়েছেন এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য রয়েছে। মামলাটিতে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান এম এ সবুরসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com