নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রাম বিএনপির দুই গ্রুপের সংঘাত/ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 4

চট্টগ্রাম বিএনপির দুই গ্রুপের সংঘাত/ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 4

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরে বিএনপি সমর্থক দুই গ্রুপ জনতার সংর্ঘষ ও গোলাগুলির ঘটনায় দেশীয় অস্ত্র উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে ১৯ নম্বর ওয়ার্ডের ময়দারমিল থেকে স্কুল মাঠ সড়ক এলাকায় মোরশেদ খান ও শওকত খান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। আহতরা হলেন—হাছান (২৬), ফাহিম (১২), জসিম (২৪) ও ইসমাইল মিয়া (৫০)।
তাদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনা জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আবু কাউছার (২০), মো. সজিব (১৯), সৈয়দ সুমন (২০) ও মো. বাবলা (১৯)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোলাগুলির ঘটনায় সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। ঘটনা জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি এবং দুটি কিরিচ উদ্ধার করেছে। এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামি মো. ফারুক হোসেনের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com