নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
সৌদি আরবে দুর্ঘটনায় সাতকানিয়ার আহমদ নিহত

সৌদি আরবে দুর্ঘটনায় সাতকানিয়ার আহমদ নিহত

সাতকানিয়া প্রতিনিধি
সৌদি আরবের মদিনা শহরের চানাইয়া নামক স্থানে বুলডোজার দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবক নিহত হয়েছেন।রবিবার দিবাগত রাতে (৫ এপ্রিল) সৌদি আরব সময় রাত ২টা বাংলাদেশ সময় আজ সোমবার (৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম আহমদ হোসেন (৫৮)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলী গ্রামের কালা চান্দ বাপের বাড়ির মৃত সেনায়াত আলীর ছেলে।উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন ও নিহত যুবকের প্রতিবেশি আবদুল কাদের জানান, আহমদ হোসেন সৌদি আরবের মদীনা শহরের চানাইয়া এলাকায় সাউয়াল (বুলডোজার) এর চালক হিসেবে কাজ করতেন।
সৌদি আরবে কর্মরত প্রবাসী আমাদের পরিচিত লোকজন ও গ্রামের পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা জানতে পাই রবিবার রাত আনুমানিক ১১ টার (সৌদি আরব) সময় আহমদ হোসেন প্রতিদিনের ন্যায় কর্মস্থলে কাজ করতে যান।
কর্মক্ষেত্রে কিছুক্ষণ কাজ করার পর তাহার ব্যবহৃত সাউয়াল (বুলডোজার) টির ত্রুটি দেখা দেয়। পরে বুলডোজারটি মেরামত করার একপর্যায়ে আহমদ হোসেন বুলডোজারটির চাকার নিচে পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন।পরবর্তীতে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান মহিউদ্দীন আরও জানান, সুদীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে আহমদ হোসেন প্রবাস জীবনে কর্মরত। গত দুই বছর আগে তিনি দেশে আসছিলেন। পারিবারিক জীবনে তাহার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com