নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই : ক্রীড়া উপদেষ্টা

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই : ক্রীড়া উপদেষ্টা

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটি আয়োজন করা অসম্ভব নয় বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশের দল যাবে কি না এ বিষয়ে আলোচনা করতে আইসিসির একটি দল ঢাকায় এসেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ক্রীড়া উপদেষ্টা।
ভারতে বাংলাদেশ দলের না যাওয়ার ঘটনার সূচনা হয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর উঠে আসছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। মোস্তাফিজের আইপিএলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।
এসবের জের ধরে গত ৩ জানুয়ারি ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, বাংলাদেশের পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছেন তারা। এরপরই কেকেআর থেকে আনুষ্ঠানিকভাবে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। এরপর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশে।
সেদিন রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে পোস্টে বলেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না। সেই পোস্টে তথ্য ও সমপ্রচার উপদেষ্টাকে অনুরোধ করেন, বাংলাদেশে আইপিএলের সমপ্রচার বন্ধ করার উদ্যোগ নিতে। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সমপ্রচার বন্ধ রাখতে ৫ জানুয়ারি নির্দেশ আসে তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে।
এসবের ধারাবাহিকতায় নিরাপত্তা শঙ্কায় ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরদিন আইসিসির কাছে তা জানিয়ে চিঠি দেয় বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নেওয়ার অনুরোধ করা হয়। এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা ও চিঠি চালাচালির মধ্যে বৃহস্পতিবার আবারও শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার আগ্রহের বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com