নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
বাংলাদেশের কয়লা-গ্যাস দখলে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

বাংলাদেশের কয়লা-গ্যাস দখলে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

চট্টগ্রাম এক্সপ্রেস ডেক্স
বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–র সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি একসময় খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তার ভাষায়, এ ধরনের প্রকল্প স্পষ্টভাবে দেশবিরোধী।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই এমন দেশবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব হয়নি। সে কারণেই তাকে রাজনৈতিকভাবে দমন করতে জেলে পাঠানো হয়েছে। রিজভীর অভিযোগ, কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।
উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com