নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
আয়মান-ইরফানের ‘পাথরে লেখা নাম’

আয়মান-ইরফানের ‘পাথরে লেখা নাম’

ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।
বিনোদন ডেক্স
গত আগস্ট মাসে নির্মাতা কাজী বাহাদুর হিমু অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে একক নাটক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। নাম ‘পাথরে লেখা নাম’। এরপর থেকে সাদিয়া আয়মানের ভক্তরা প্রতীক্ষার প্রহর গুণে যাচ্ছিলেন তাঁর এই নাটকের। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল ‘পাথরে লেখা নাম’ নাটকটি প্রকাশের মধ্য দিয়ে। গত বৃহস্পতিবার জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেখানে আরেকটি নতুন চরিত্রে দেখা মিলেছে সাদিয়ার। তাঁর বিপরীতে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
এর আগে এই জুটি ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’, ‘লাভ টর্চার’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘ভেসে যাওয়া কোনো হাওয়ায়’, ‘ভুগিজুটি ফাইন্যান্স’, ‘উড়েছে এ মন’, ‘শেষের বিন্দু’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। সেই সুবাদে আরও একবার জুটি বেঁধেছেন ‘পাথরে লেখা নাম’ নাটকে। এই দুই তারকার পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাসার, আজম খান, সার্জিল আহমেদ, শেখ স্বপ্না, ফয়েজ ফারাবি, মেহেরীন জাহান, শ্রাবণ প্রমুখ। নাটকটির কাহিনি লিখেছেন মো. সাইফুর রহমান কাজল। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর হিমু।
সাদিয়া আয়মানের কথায়, তিনি নিজে যে ধরনের কাজ করতে চান, তাঁর জন্য অপেক্ষায় থাকতে রাজি আছেন এবং এও বিশ্বাস করেন যে, প্রত্যাশামাফিক কাজের সুযোগ যে কখনও না কখনও আসবেই। তাই জনপ্রিয়তার মোহে যে কোনো কাজ করার ইচ্ছা নেই। এই ভাবনা থেকে ‘পাথরে লেখা নাম’ নাটকটি বেছে নেওয়া। কারণ, এ গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে, তাঁর জন্য সত্যিকার অর্থে প্রতীক্ষায় থাকা যায়। গল্পবিন্যাস, নির্মাণ, শিল্পীদের অভিনয় সব মিলিয়ে নাটকটি দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এদিকে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় ও ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিয়া আয়মান। চলতি বছরের বিভিন্ন প্রান্তে তাঁকে বেশ কিছু নতুন গল্প ও চরিত্রে দেখার সুযোগ পাবেন দর্শক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com