নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
তিন দিন বন্ধ/ শাহজালাল ও শাহ আমানতে ৯৪ ফ্লাইট বাতিল

তিন দিন বন্ধ/ শাহজালাল ও শাহ আমানতে ৯৪ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আগামী দুই মার্চ পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার সরাসরি প্রভাব পড়েছে এই বিমানবন্দরে। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি, এয়ার অ্যারাবিয়ার তিনটি এবং এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে ফ্লাইট।
রোববার (১ মার্চ) সারাদিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। এদিন এয়ার অ্যারাবিয়ার আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, এমিরেটসের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের চারটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া জাজিরা এয়ারওয়েজ, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারওয়েজের দুটি করে ফ্লাইট বাতিল করা হয়।
সোমবার (২ মার্চ) এর জন্য এখন পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এমিরেটসের পাঁচটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং গালফ এয়ারের দুটি ফ্লাইট রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com