চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের পতেঙ্গার কাঠঘর এলাকায় ফাঁকা বাসায় গার্মেন্টেস কর্মীর মেয়েকে ধর্ষণের দায়ে আসামি মোঃ রাজীবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর জজ এস এম জিয়াউর রহমান এর আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়। আসামি কাঠঘর ধুমপাড়ার খোকন মেস্ত্রীর ছেলে।
রাস্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জেবুন নাহার বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোঃ রাজীবকে দোষী সাব্যস্ত কওে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।
পতেঙ্গার কাঠঘর এলাকায় একটি কলোনীতে পরিবার নিয়ে বসবাস করতেন ভিকটিমের পরিবার। একই কলোনীতে বসবাস করতে আসামি মো. রাজীবের পরিবারও। একই কলোনী থাকায় ভিকটিম ও রাজীবের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। সেই সুযোগে ২০২০ সালের ২ মার্চ ভিকটিমের বাবা গার্মেন্টেসে চাকরি করতে চলে গেলে খালি বাসায় যান রাজীব। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। রাজীব বাথরুমে ঢুকলে বাহিরে থেকে লক করে দিয়ে ভিকটিম পাশের বাসার মহিলাকে ঘটনা জানান। তারপর কলোনীর মালিক এসে ভিকটিমের বাবাকে খবর দেয়। পরে ভিকটিমকে নিয়ে পতেঙ্গা থানায় যায়। সেখানে অভিযোগ দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ৩ মার্চ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। পুলিশ চার্জশিট দাখিল করার পর ওই বছরের ১৩ ডিসেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ৫ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়। তারপর রায় ঘোষণা করেন আদালত।
Leave a Reply